Description
শক্তি মনো জিংক
জিংক উদ্ভিদের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের মধ্যে অন্যতম। মান সম্পন্ন ফসল ও আশানুরুপ ফলনের জন্য “ইস্পাহানি শক্তি” জিংক সালফেট (মনোহাইড্রেট) ব্যবহার করুন। এটি জিংক ও সালফারের সমন্বয়ে গঠিত একটি জিংক সালফেট যৌগ যা উদ্ভিদের জিংক ও সালফারের ঘাটতি পূরণ করে। সুষম বৃদ্ধি ও অধিক ফলন নিশ্চিত করে।
অভাবজনিত লক্ষণ ঃ
- পাতায় মরিচা পড়ার মতো ছোট ছোট দাগ দেখা যায় এবং বাদামী/তামাটে রং ধারণ করে।
- পাতার আকার ছোট হয়, কোন কোন পাতার কিনারা কুঁচকে যায়।
- ফসলের বৃদ্ধি কম হয় এবং ফসল দেরীতে পরিপক্ক হয়।
- ধানের কুশি কম হয় এবং ফলন হ্রাস পায়।
- যে সকল জমি সারা বছর ভেজা থাকে সে সকল জমির মাটিতে জিংক এর অভাব দেখা যায়।
- সালফারের অভাবে গাছের পাতা হলদে হয়ে যায় এবং পাতা, কান্ড ও শিকড়ের বৃদ্ধি কমে যায়।
ইস্পাহানি মনোজিংক শক্তি’র উপকারীতা ঃ
- ধানের কুশির সংখ্যা বৃদ্ধি করে, ধান পুষ্ট করে।
- শিকড়ের বিস্তার ঘটিয়ে অধিক পরিমাণে খাদ্য উপাদান গ্রহণে সহায়তা করে।
- গাছ সহজে শোষিত খাদ্য হজম করতে পারে ফলে, নতুন কুশি ও ডাল-পালা গজায়, পাতা সবুজ ও সতেজ করে।
- ফসলের ফুল, ফল ও বীজের আকৃতি গঠনে সহায়তা করে।
- দানা জাতীয় ফসলের দানা পুষ্ট করে।
- সর্বোপরি ফসলের বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সহায়তা করে।
প্রয়োগ মাত্রা ঃ একর প্রতি ৩ কেজি। তবে জমিতে জিংক ও সালফারের অভাবের মাত্রা ভেদে “ইস্পাহানি শক্তি” জিংক সালফেট -এর মাত্রা কমবেশি করা যেতে পারে।
প্রয়োগ ক্ষেত্র ঃ ধান, আলু, পিঁয়াজ, টমেটো, মরিচ, পটল, আঁখ, পাট, তুলা, কলা, পান ইত্যাদি ফসলে প্রয়োগের জন্য “ইস্পাহানি শক্তি” অনুমোদিত।
প্রয়োগ পদ্ধতি ঃ
- ছিটিয়ে প্রয়োগ ঃ জমি তৈরির শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে অথবা ফসল লাগানোর ২-৩ সপ্তাহ পর ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
- স্প্রে প্রয়োগ ঃ ১ লিটার পানিতে ২০ গ্রাম “ইস্পাহানি শক্তি” জিংক সালফেট ভালোভাবে মিশিয়ে জমিতে স্প্রে করতে হবে।
সাবধানতা ঃ শিশু, পশু-পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাইরে রাখুন। টিএসপি ও ডিএপি সারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন না।











হাইব্রিড টমেটো তাজ ১৩ Hybrid Tomato Taj 13 (২ গ্রাম)
হাইব্রিড ফুলকপি রত্ন Hybrid Cauliflower Rotno (10 gm)
Reviews
There are no reviews yet.