পুকুরে চুন প্রয়োগের সঠিক পদ্ধতি

মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ: কোন চুন কিভাবে প্রয়োগ করতে হবে।

মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছ চাষে মাছের যত্নে পুকুরে সঠিক সময়ে পরিমাণমতো চুন প্রয়োগের প্রয়োজন হয়ে থাকে। ​পানির পি.এইচ. বৃদ্ধির জন্য মাছ চাষের পুকুরে  বিভিন্ন চুন প্রয়োগ এবং কোন চুন কিভাবে প্রয়োগ করতে হবে।

পুকুরে  বিভিন্ন চুন প্রয়োগ 

পুকুরে চাষ চলাকালে পানির পি. এইচ. ৭ বা তা থেকে কমে গেলে পি.এইচ বৃদ্ধির জন্য চুন প্রয়োগ করতে হয়। পাথুরে চুন( ক্যালসিয়াম কার্বোনেট,CaCO3, ১০-১৫/একর), পোড়া চুন( CaO, ক্যালসিয়াম অক্সাইড, ১০-১৫ কেজি/একর), নির্মাণ কাজের চুন( ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড, Ca(OH2), ২০-২৫ কেজি/একর) এবং ডলোমাইট CaMg(CO3)2, ২০-৩০ কেজি/ একর) ব্যবহার করলে পানির পি. এইচ. বাড়বে। এখানে উল্লেখ্য যে, চুন প্রয়োগের ১ দিন পর পি.এইচ সঠিক পর্যায়ে না আসলে পুনঃ একটা নিজস্ব নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে। এখন কথা হল কোন চুন ব্যবহার উত্তম?

কোন চুন কিভাবে প্রয়োগ করতে হবে।

পাথুরে চুন

এ চুন ব্যবহারই উত্তম। ইহা ধীরে ধীরে পানির পি.এইচ বাড়ায় এবং স্থির রাখে। এ চুন পরিমাণে কিছু বেশী ব্যবহার করলেও কোন সমস্যা হয় না।

নির্মাণ কাজের চুন

এ চুন হঠাৎ পানির পি. এইচ বাড়িয়ে ফেলে এবং তা অধিক সময় স্থির থাকে না। নির্মাণ কাজের চুন হঠাৎ পি.এইচ বাড়িয়ে ফেলে বিধায় তা বিকাল বেলা ব্যবহার অনুচিত।

পোড়া চুন​

এ চুনের পি. এইচ বৃদ্ধির ক্ষমতা নির্মান কাজের চুন থেকে অধিক। এ চুনও হঠাৎ পি. এইচ বাড়িয়ে ফেলে এবং আবার তা দ্রুত কমে যায়। চাষ চলাকালে এ চুন ব্যবহার করলে হঠাৎ পি.এইচ বেড়ে সমস্যা হতে পারে। তাই চাষকালে এ চুন ব্যবহার না করে পুকুর তৈরীর সময় ব্যবহার করা ভাল।

ডলোমাইট

ইহা ক্যালসিয়াম- ম্যাগনেসিয়াম সমৃদ্ধ চুন। এ চুন ব্যবহার করা হলে পানির পি. এইচ, নিরপেক্ষতা ক্ষমতা ও ম্যাগনেসিয়াম বাড়ে। এ চুন ধীরে ধীরে পি.এইচ বাড়ায় এবং তা স্থির রাখে। এ চুন হল সর্বাধিক উত্তম চুন। তবে এ চুনের দাম বেশী হলে পাথুরে চুন ব্যবহার করাই শ্রেয়।

বিঃদ্রঃ

  • প্রথমে কম মাত্রায় চুন প্রয়োগ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নিজে নিজে সঠিক মাত্রা নির্ধারণ একটি উত্তম পন্থা।
  • পুকুরে পানির পরিমান ৪ ফুট থেকে কম-বেশীর সাথে উল্লেখিত মাত্রা পরিবর্তনশীল।

লেখক

M Kabir Ahmed

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping