Description
জাতের নাম : বারি হাইব্রিড টমেটো – ৪ (গ্রীষ্মকালীন)
- উদ্ভাবনকারী প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
- গড় জীবনকাল প্রায় (দিন): ১২০
- ফলনের গুণগত বৈশিষ্ট্য : ফল আকারে মাঝারি গোল ও আকর্ষণীয় লাল রঙের।
- জাতের ধরণ : হাইব্রিড
জাতের বৈশিষ্ট্য :
- ফল গোলাকার আকর্ষনীয় লাল রংয়ের।
- ফলের ওজন ৩৫-৪০ গ্রাম।
- প্রতিটি গাছে ২০-২৫ টি ফল ধরে।
- গাছ প্রতি ফলন প্রায় ৯০০-১০০০ গ্রাম।
- চারা লাগানোর ৬০-৬৫ দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায়।
- জাতটি উচ্চ তাপ সহনশীল এবং সারা বছরই চাষ করা যায়।
- গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে পলিথিন ছাউনিতে চাষ করা যায় এবং টমেটোটোন নামক হরমোন প্রয়োগে ফলন বৃদ্ধি পায়।
- উন্নত পদ্ধতিতে চাষ করলে বর্ষা মৌসুমে চাষ করলে ২০-২২ টন ফলন হয়।
চাষাবাদ পদ্ধতিঃ
- ১ । বপনের সময় : সেপ্টেম্বর- অক্টোবর (শীতকালে); আগাম সবজী হিসেবে ভাদ্র-আশ্বিন (মধ্য আগষ্ট- মধ্য সেপ্টেম্বর)
- ২ । মাড়াইয়ের সময় : চারা লাগানোর ৬০-৬৫ দিনের মধ্যে ফল সংগ্রহ শুরু করা যায়।
- ৩ । সার ব্যবস্থাপনা : গোবর ১০ টন, ইউরিয়া ৩০০ কেজি, টিএসপি ২০০ কেজি, এমওপি ২০০ কেজি, জিপসাম ১০০ কেজি, ম্যাগনেসিয়াম অক্সাইড ১২ কেজি, বোরাক্স ১০ কেজি, দস্তা ১২ কেজি। বেসাল ডোজ ও গোবর সার শেষ চাষের আগে জমিতে ভাল করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। উপরি প্রয়োগের ইউরিয়া এবং এমওপি সার গাছের গোড়ার ১০-১৫ সেমি দুরে দিয়ে মাটির সঙ্গে ভাল করে মিশিয়ে দিতে হবে।











লাল তীর কিং পেঁয়াজ Lal Teer King onion (১৫০ গ্রাম ক্যান) দাম অগ্রিম দিতে হবে
ফ্রা সি ১২ ড্রাই পাউডার Fra C12 Dry Powder (২০ গ্রাম)
হাইব্রিড উচ্ছে শাহেনশাহ, করলা Hybrid Bitter Gourd Shahenshah (১০ গ্রাম)
হাইব্রিড বেগুন পার্পল স্টার Hybrid Eggplant Purple Star (5 gm)
Reviews
There are no reviews yet.