Description
লুমেকটিন ১০ ডব্লিউডিজি
- (এমামেকটিন বেনজয়েট ও লুফেনিউরন)
- ব্যবহারের পূর্বেই প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালভাবে পড়ন ও মেনে চলুন
- লুমেকটিন ১০ ডব্লিউ ডি জি একটি শক্তিশালী ও নব প্রজন্মের দুইটি কীটনাশক অ্যাবামেকটিন শ্রেণীর সংমিশ্রনে তৈরী যা পোকার দেহের বৃদ্ধি নিয়ন্ত্রনের পাশাপাশি স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়, ফলে পোকা এন্টিবায়োটিক জাতীয় উপাদান এমামেকটিন বেনজয়েট ও বেনজাইল ইউরিয়া গ্রুপের লুফেনিউরনের দ্রুত নির্মূল হয়।
- তাই লুমেকটিন ১০ ডব্লিউ ডি জি ফসলের ডগা ও ফলছিদ্রকারী পোকা দমনে অপ্রতিদ্বন্দ্বী! একটি কীটনাশক ।
- প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা : ফসল ধান পোকার নাম, মাজরা পোকা, ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৬ গ্রাম, প্রতি একরে ১২০ গ্রাম, হেক্টরে ৩০০ গ্রাম।
- ফসল ধান পোকার নাম, বাদামী গাছ ফড়িং, ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ১০ গ্রাম, প্রতি একরে ২০০ গ্রাম, হেক্টরে ৫০০ গ্রাম।
- ফসল পেঁয়াজ পোকার নাম, থ্রিপস্, ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৫ গ্রাম, প্রতি একরে ১০০ গ্রাম, হেক্টরে ২৫০ গ্রাম।
- ফসল পাট পোকার নাম, বিছা পোকা, ৫ শতাংশ জমির জন্য ১০ লিটার পানিতে ৫ গ্রাম, প্রতি একরে ১০০ গ্রাম, হেক্টরে ২৫০ গ্রাম।
ব্যবহার বিধি ঃ লুমেকটিন ১০ ডব্লিউ ডি জি দানাদার ফরমুলেশন গুনের কারনে সরাসরি স্প্রে মেশিনে ঢেলে দেওয়া যায় ও তা দ্রুত পানিতে মিশিয়ে যায় তাই নির্দিষ্ট পরিমান লুমেকটিন ১০ ডব্লিউ ডি জি সরাসরি স্প্রে মেশিনের পানিতে ঢেলে ভালভাবে মিশিয়ে স্প্রে করুন। পোকার আক্রমনের উপর নির্ভর করে ৭-১০ দিন অন্তর স্প্রে করলে ভাল ফল পাওয়া যায় ৷
সাবধানতা ঃ গন্ধ নেয়া, স্বাদ নেওয়া, শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষিদ্ধ । বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রে করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করুন। স্প্রে শেষে সাবান ও পানি দিয়ে শরীর ও ব্যবহৃত কাপড়-চোপড় ভালভাবে ধুয়ে ফেলুন। ব্যবহারের পর এর খালি প্যাকেট নষ্ট করে মাটিতে পুঁতে রাখুন। লুমেকটিন ১০ ডব্লিউ ডি জি প্রয়োগের ৭-১৪ দিনের মধ্যে ক্ষেতে গবাদিপশু ও পাখি প্রবেশ করতে দিবেন না এবং ফসল বিক্রয় অথবা খাওয়ার জন্য তুলবেন না।
বিষক্রিয়ার লক্ষন ঃ খেয়ে ফেললে বা গায়ে লাগলে বমি বমি ভাব, অতিরিক্ত ঘাম, অস্থিরতা, মাথা ব্যথা, মাংসপেশীর খিচুনী, লালা পড়া, পেটে ব্যথা, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা হতে পারে। প্রাথমিক চিকিৎসা ঃ গায়ে লাগলে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং সত্ত্বর পরিধেয় বস্ত্রাদি বদলে ফেলুন চোখে লাগলে পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ঝাপটা দিন। খেয়ে ফেললে বমি করান। অচেতন অবস্থায় বমি করানোর বা কিছু খাওয়ানোর চেষ্টা করবেন না। রোগীকে খোলা বাতাসে রাখুন এবং সত্ত্বর ডাক্তার ডাকুন ।











Reviews
There are no reviews yet.