Description
সাক্সেস বায়োলজিক্যাল কীটনাশক (স্পিনোসাড্)
সাক্সেস* ২.৫ এস সি কি ?
সাক্সেস* ২.৫ এস সি একটি নতুন প্রজন্মের বৈপ্ল−বিক প্রোডাক্ট যা স্পর্শক ও গলাধঃকরণ ক্রিয়াসম্পন্ন নেচারালাইট (Naturalyte) নামক নতুন শ্রেণীর বায়োলজিক্যাল কীটনাশক (Insecticide)। এর প্রতি লিটারে ২৫ গ্রাম সক্রিয় উপাদান হিসাবে স্পিনোসাড্ রয়েছে।
সাক্সেস* ২.৫ এস সি কেন ব্যবহার করবেন?
- সাক্সেস* ২.৫ এস সি জৈব প্রাকৃতিকভাবে উৎপাদিত একটি প্রোডাক্ট।
- সাক্সেস* ২.৫ এস সি একক কার্যক্ষমতাসম্পন্ন এবং এর তেমন ক্রস রেজিস্টেন্স নেই।
- সাক্সেস* ২.৫ এস সি উপকারী পোকা যেমন লেডি বার্ড বিটল, মাকড়সা, পরভোজী পোকা ইত্যাদির জন্য নিরাপদ এবং আই.পি.এম. বান্ধব প্রোডাক্ট।
- সাক্সেস* ২.৫ এস সি পরিবেশের জন্য নিরাপদ।
- সাক্সেস* ২.৫ এস সি আমেরিকায় গ্রিন কেমিষ্ট্রি চ্যালেঞ্জ এওয়ার্ড প্রাপ্ত প্রোডাক্ট।
- সাক্সেস* ২.৫ এস সি জৈবিক খামার (Organic Farming) ব্যবস্থাপনায় উৎপাদিত ফসলে ব্যবহারের জন্য অনুমোদিত।
ব্যবহারবিধি:
ফসলে পোকার আক্রমণের শুরুতেই ৮-১০ দিন পর পর কয়েকবার সাক্সেস* ২.৫ এস সি ভালভাবে স্প্রে করতে হবে। ফসলের বৃদ্ধি অবস্থা ও গাছের উচ্চতার উপর পেস্টিসাইডের দ্রবণের পরিমাণ নির্ভর করে।
- প্যাকিং সাইজ: ১০০ মিলি ও ২৫ মিলি।
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।
প্রয়োগমাত্রা: (ব্যবহারের পূর্বে বোতল অবশ্যই ভালভাবে ঝাঁকিয়ে নিতে হবে)
| ফসল | পোকার নাম | অনুমোদিত মাত্রা | একর প্রতি | ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে) |
|---|---|---|---|---|
| তুলা | বোলওয়ার্ম | ৬৫০ মিলি/ হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| চা | থ্রিপস | ৬৫০ মিলি/ হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| ধান | পাতা মোড়ানো পোকা | ৬৫০ মিলি/ হেক্টর | ২৬০ মিলি | ১৩ মিলি |
| কুমড়া গোত্রীয় ফসল |
থ্রিপস | ১০ লিটার পানিতে ১৩ মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালভাবে স্প্রে করুন | ||











হাইব্রিড টমেটো বিগ বস Hybrid tomato is Big Boss ( ৫ গ্রাম)
সুমিথিয়ন ৫০ ইসি Sumithion 50 EC (১০০ মিলি)
হাইব্রিড মূলা এক্সেল ৩৫ Hybrid Radish XL 35 (১০০ গ্রাম)
হাইব্রিড টমেটো তাজ ১৩ Hybrid Tomato Taj 13 (২ গ্রাম)
Reviews
There are no reviews yet.