Description
ট্রাইকষ্ট ১% ডব্লিউ পি ট্রাইকোডার্মা
ব্যবহারের পূর্বেই প্যাকেটের গায়ে লেখা নির্দেশাবলী ভালভাবে পড়ুন ও মেনে চলুন
ট্রাইকষ্ট ১% ডব্লিউপি ট্রাইকোডার্মা সমৃদ্ধ প্রতিরোধক ও প্রতিষেধক গুণসম্পন্ন একটি জৈব ছত্রাকনাশক । ট্রাইকষ্ট ১% ডব্লিউপি বীজের অঙ্কুরোদগম, মূল ও কাণ্ডের বৃদ্ধি সহ বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাক সফলভাবে দমন করায় মাটি ও বীজবাহিত রোগ দমনে অত্যন্ত কার্যকরী। ট্রাইকষ্ট ১% ডব্লিউপি উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জমির উর্বরতা বৃদ্ধিতেও সহায়তা করে। এটি ছাদ কৃষিতেও অত্যন্ত কার্যকরী।
প্রয়োগ ক্ষেত্র ও মাত্রা :
ফসল
আখ রোগের নাম কলার রট ও চারকোল স্ট্যাম্প রট সেট রট অনুমোদিত মাত্রা ৫ কেজি/হেক্টর ২.৫ কেজি/হেক্টর
এছাড়াও ট্রাইকষ্ট ১% ডব্লিউপি ধান, আলু, বেগুন, মরিচ, পান, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কুমড়া জাতীয় সবজি, শিম, পিঁয়াজ, তৈল ও ডালজাতীয় ফসল, চা, তামাক ও তুলা ইত্যাদি ফসলের ঢলে পড়া, শিকড় পঁচা, গোড়া পঁচা, কাণ্ড পঁচা, পাতা ঝলসানো ও পাতার দাগ রোগ দমনে কার্যকরী।
ব্যবহার বিধি :
১। বীজ শোধন ঃ ২০ গ্রাম ট্রাইকষ্ট পাউডার দ্বারা লেই তৈরি করে ১ কেজি বীজ শোধন করতে হবে এবং ১০-১৫ মিনিট ছায়াযুক্ত স্থানে রেখে বীজ শুকিয়ে নিয়ে বপন করতে হবে।
২। চারা শোধন ঃ ১০ গ্রাম ট্রাইকষ্ট পাউডার ১ লিটার পানিতে মিশিয়ে কাটিং বা চারার শিকড় ১০-১৫ মিনিট চুবিয়ে রাখতে হবে। পরবর্তীতে উক্ত চারা মূল জমিতে রোপণ করতে হবে।
৩। নার্সারী বেড শোধন : ১ কেজি ট্রাইকষ্ট পাউডার ২৫ কেজি গোবর সার/কম্পোস্ট/ভার্মিকম্পোস্ট/সবুজ সারের সাথে জমিতে ছিটিয়ে ১৫-২০ সে.মি. গভীরতায় মিশিয়ে দিতে হবে।
৪। মাটি/জমি শোধন ঃ গোবর সার/কম্পোস্ট/সবুজ সার ইত্যাদির সাথে একর প্রতি ২-৩ কেজি ট্ৰাইকষ্ট পাউডার শেষ চাষের পূর্বে অথবা প্রথম সেচের পরে জমিতে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। গোবর সার/কম্পোস্ট/সবুজ সার ইত্যাদির অনুপস্থিতিতে জমির মাটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে একর প্রতি ৩-৪ কেজি ট্ৰাইকষ্ট পাউডার ব্যবহার করতে হবে।
৫। আক্রান্ত গাছ শোধন : ৩-৫ গ্রাম ট্রাইকষ্ট পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত স্থান এবং মাটিসহ গাছের গোড়ার দিকের অংশ ভালভাবে ভিজিয়ে দিতে হবে। ৫-৭ দিন অন্তর ২-৩ বার বিকেল বেলা স্প্রে করতে হবে।
৬। ট্রাইকষ্ট ১% ডব্লিউপি এর কার্যকারিতা বৃদ্ধির জন্য জমিতে আর্দ্রতা সংরক্ষণ করতে হবে এবং রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
সাবধানতা
ব্যবহারের সময় পানাহার ও ধূমপান থেকে বিরত থাকুন। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করবেন না। স্প্রে শেষে খালি প্যাকেট নষ্ট করে মাটিতে পুঁতে ফেলুন।
পার্শ্ব প্রতিক্রিয়া : ট্রাইকষ্ট ১% ডব্লিউপি এর তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উপসর্গ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন।
সংরক্ষণ ঃ ঠান্ডা ছায়াযুক্ত শুষ্ক স্থানে কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করুন।
বাজারজাতকারী : হেকেম (বাংলাদেশ) লিমিটেড
সতর্কতা মেনে চলুন











হাইব্রিড তরমুজ ইয়েলো কিং Hybrid Watermelon Yellow King মিনি প্যাক (০.১৮৬ গ্রাম)
হাইব্রিড শসা জাদু Hybrid cucumber Zaadu (500 Seed)
হাইব্রিড বেগুন গ্রীন বল Green ball Brinjal (৫ গ্রাম)
Reviews
There are no reviews yet.