Description
শক্তি ম্যাগনেসিয়াম সালফেট
- ব্যবহারের উপকারিতা
- গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে ফলে সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় অধিক খাদ্য উৎপন্ন হয়।
- অতি প্রয়োজনীয় এ্যামাইনো এসিড, ভিটামিন, সুগার ও চর্বি জাতীয় পদার্থ গঠনে সহায়তা করে।
- উদ্ভিদের মূল দ্বারা পুষ্টি উপাদান আহরণে পাম্প হিসাবে কাজ করে।
- উদ্ভিদের ডাল, মূলের অগ্রভাগ, শস্যদানা ও ফলসহ বিভিন্ন অংশে নিবিড় জৈব ক্রিয়া সম্পাদনের সহায়তা করে।
- সালফার থাকায় ধান ক্ষেতে প্রয়োগে চিটা ধান হয় না, চালের ওজন বাড়ে এবং মাঠের সকল ধান একই সময়ে পরিপক্ক হয়
- আলুর আকার বৃদ্ধি পায়, ফলের ফলন বেড়ে যায়।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি - ছিটিয়ে প্রয়োগ: প্রতি একরে ৬-৮ কেজি ইস্পাহানি শক্তি ম্যাগনেসিয়াম সালফেট সার ছিটিয়ে প্রয়োগে ভালো ফল পাওয়া যায়।
- ম্যাগনেসিয়ামের অভাব বেশি হলে পরামর্শ অনুযায়ী প্রয়োগমাত্রা বাড়াতে হবে।
- স্প্রে করা: ১০ লিটার পানিতে ১০০-১৫০ গ্রাম ইস্পাহানি শক্তি সার ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করুন।
ম্যাগনেসিয়াম সালফেটের অভাবজনিত লক্ষণ ঃ
- গাছের পাতা হলুদ ও লালচে বর্ণ ধারণ করে।
- পাতায় শিরার মধ্যবর্তী অংশে হলুদ এবং শিরাগুলো সবুজ বর্ণ ধারণ করে।
- গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়, পাতা ও ফল ঝড়ে যায়।
- পাতায় ক্লোরোফিল তৈরী হয় না ফলে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
- কান্ডের শীর্ষ বৃদ্ধি ব্যাহত হয়।
- ফলন কমে যায়।
ব্যবহার বিধি ও প্রয়োগকাল ঃ
- বীজ বপন বা চারা রোপনের আগে ছিটিয়ে প্রয়োগ করুন।
- ফসলের ম্যাগনেসিয়াম ও সালফার এর অভাব দেখা দিলে স্প্রে মেশিনের সাহায্যে গাছ ভিজিয়ে দিন অথবা সরাসরি ছিটিয়ে প্রয়োগ করুন।
প্রয়োগক্ষেত্র ঃ ধান, গম, পাট, আলু, ভূট্টা, তুলা, চা, আম, কলা, আনারস, টমেটো, বেগুন, তরমুজ, শশা, পটল, করলা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, পান, পেঁপে, মিষ্টিকুমড়া, পিয়াজ সহ সব ধরণের ফল ও শাকসবজির ফসলে পরিমাণমত ব্যবহারে ফলন বৃদ্ধি পায়।
সতর্কতা ঃ
- শিশু, পশু-পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাহিরে রাখুন।
- ব্যবহারের আগে প্রয়োগ নির্দেশিকা দেখে নিন।
গুদামজাতকরণ ঃ শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন।











হাইব্রিড ভুট্টা এলিট ১৩৯ Hybrid Maize Elite 139 (১ কেজি)
হাইব্রিড তরমুজ জেব্রা কিং Hybrid watermelon Zebra King মিনি প্যাক (০.৫ গ্রাম)
Reviews
There are no reviews yet.